বাংলাদেশকে ৪০ লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি শাওমি’র

৯ এপ্রিল, ২০২০ ১৭:১৫  
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ৪০ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শাওমি বাংলাদেশ। সেই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান দিতে যাচ্ছে তারা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। তিনি জানান, ইতিমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য মাস্ক এবং দুস্থদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে শাওমি। পাশাপাশি শাওমির পার্টনাররাও সহযোগিতা করছেন। জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক মি পরিবারের সবাইকে সাধ্যমত সহায়তার জন্য এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। সূত্রমতে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডাক পেলেই শনি অথবা রোববার এই টাকা হস্তান্তর করা হবে।